Tuesday, October 4, 2016

শ্রীকৃষ্ণের অষ্টোত্তর শতনাম

শ্রীকৃষ্ণের অষ্টোত্তর শতনাম

 জয় জয়গোবিন্দ গোপাল গদাধর।
 কৃষ্ণচন্দ্র করদয়া করুণাসাগর।। জয় রাধে গোবিন্দুগোপাল বনমালী। শ্রীরাধার প্রাণধনমুকন্দ মুরারি।। হরিনাম বিনে রে গোবিন্দুনাম বিনে। বিফলে মনুষ্য জন্ম যায় দিনেদিনে।। দিন গেল মিছে কাজে রাত্রি গেলনিদ্রে। না ভজিনু রাধাকৃষ্ণ চরণার বিন্দে।।কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনু। মিছেমায়ায় বদ্ধ হ’য়ে বৃক্ষসম হৈনু।। ফলরূপেপুত্র কন্যা ডাল ভাঙ্গি পড়ে। কালরূপেসংসারেতে পক্ষী বাসা করে।। যখন কৃষ্ণজন্ম নিল দৈবকী উদরে। মথুরাতে দেবগণপুষ্পবৃষ্টি করে।। বসুদেব রাখি এলো নন্দেরমন্দিরে। নন্দের আলয়ে কৃষ্ণ দিনে দিনেবাড়ে।।

 শ্রীনন্দ রাখিল নাম নন্দের নন্দন।১
 যশোদা রাখিল নাম যাদু বাছাধন।।২
উপানন্দ নাম রাখে সুন্দর গোপাল।৩
ব্রজবালক নাম রাখে ঠাকুর রাখাল।।৪
সুবলরাখিল নাম ঠাকুর কানাই।৫
শ্রীদাম রাখিলনাম রাখাল রাজা ভাই।।৬
ননীচোরা নামরাখে যতেক গোপিনী।৭
 কালসোনা নামরাখে রাধা-বিনোদিনী।।৮
কুজ্বা রাখিলনাম পতিত-পাবন হরি।৯
চন্দ্রাবলী নামরাখে মোহন বংশীধারী।। ১০
অনন্ত রাখিল নাম অন্ত না পাইয়া।১১
 কৃষ্ণনাম রাখেন গর্গ ধ্যানেতে জানিয়া।। ১২
কন্বমুনি নাম রাখে দেব চক্রপাণী।১৩
বনমালী নাম রাখে বনের হরিণী।।১৪
গজহস্তী নাম রাখে শ্রীমধুসূদন।১৫
অজামিল নাম রাখে দেব নারায়ন।।১৬
পুরন্দর নাম রাখে দেব শ্রীগোবিন্দ।১৭
দ্রৌপদী রাখিল নাম দেব দীনবন্ধু।।১৮
সুদাম রাখিল নাম দারিদ্র-ভঞ্জন।১৯
ব্রজবাসী নাম রাখে ব্রজের জীবন।।২০
দর্পহারী নাম রাখে অর্জ্জুন সুধীর।২১
পশুপতি নাম রাখে গরুড় মহাবীর।।২২
যুধিষ্ঠির নাম রাখে দেব যদুবর।২৩
 বিদুররাখিল নাম কাঙ্গাল ঈশ্বর।।২৪
 বাসুকিরাখিল নাম দেব-সৃষ্টি স্থিতি।২৫
ধ্রুবলোকে নাম রাখে ধ্রুবের সারথি।।২৬
নারদ রাখিল নাম ভক্ত প্রাণধন।২৭
ভীষ্মদেব নাম রাখে লক্ষ্মী-নারায়ণ।।২৮
সত্যভামা নাম রাখে সত্যের সারথি।২৯
জাম্বুবতী নাম রাখে দেব যোদ্ধাপতি।। ৩০
বিশ্বামিত্র নাম রাখে সংসারের সার।৩১
অহল্যা রাখিল নাম পাষাণ-উদ্ধার।।৩২
ভৃগুমুনি নাম রাখে জগতের হরি।৩৩
পঞ্চমুখে রাম নাম গান ত্রিপুরারি।।৩৪
কুঞ্জকেশী নাম রাখে বলী সদাচারী।৩৫
প্রহ্লাদ রাখিল নাম নৃসিংহ-মুরারী।।৩৬
বশিষ্ঠ রাখিল নাম মুনি-মনোহর।৩৭
বিশ্বাবসু নাম রাখে নব জলধর।।৩৮
সম্বর্ত্তক নাম রাখে গোবর্দ্ধনধারী। ৩৯
প্রাণপতি নাম রাখে যত ব্রজনারী।।৪০
অদিতি রাখিল নাম আরতি-সুদন।৪১
 গদাধরনাম রাখে যমল-অর্জুন।।৪২
 মহাযোদ্ধানাম রাখি ভীম মহাবল।৪৩
দয়ানিধি নামরাখে দরিদ্র সকল।।৪৪
বৃন্দাবন-চন্দ্রনামরাখে বিন্দুদূতি।৪৫
 বিরজা রাখিল নামযমুনার পতি।।৪৬
 বাণী পতি নাম রাখে গুরুবৃহস্পতি।৪৭
 লক্ষ্মীপতি নাম রাখেসুমন্ত্র সারথি।। ৪৮
সন্দীপনি নাম রাখে দেব অন্তর্যামী।৪৯
পরাশর নাম রাখে ত্রিলোকের স্বাম।।৫০
পদ্মযোনী নাম রাখে অনাদির আদি।৫১
নট-নারায়ন নাম রাখিল সম্বাদি।।৫২
হরেকৃষ্ণ নাম রাখে প্রিয় বলরাম।৫৩
ললিতা রাখিল নাম বাদল-শ্যাম।।৫৪
বিশাখা রাখিল নাম অনঙ্গমোহন।৫৫
সুচিত্রা রাখিল নাম শ্রীবংশীবদন।।৫৬
আয়ন রাখিল নাম ক্রোধ-নিবারণ।৫৭
চন্ডকেশী নাম রাখে কৃতান্ত-শাসন।।৫৮
জ্যোতিষ্ক রাখিল নাম নীলকান্তমণি। ৫৯
গোপীকান্ত নাম রাখে সুদাম ঘরণী।।৬০
ভক্তগণ নাম রাখে দেব জগন্নাথ।৬১
দুর্বাসা নাম রাখে অনাথের নাথ।।৬২
রাসেশ্বর নাম রাখে যতেক মালিনী।৬৩
সর্বযজ্ঞেশ্বর নাম রাখেন শিবানী।।৬৪
উদ্ধব রাখিল নাম মিত্র-হিতকারী।৬৫
অক্রুর রাখিল নাম ভব-ভয়হারী।।৬৬
গুঞ্জমালী নাম রাখে নীল-পীতবাস।৬৭
সর্ববেত্তা নাম রাখে দ্বৈপায়ণ ব্যাস।। ৬৮
অষ্টসখী নাম রাখে ব্রজের ঈশ্বর।৬৯
সুরলোকে নাম রাখে অখিলের সার।।৭০
বৃষভানু নাম রাখে পরম ঈশ্বর।৭১
স্বর্গবাসী নাম রাখে সর্ব পরাৎপর।।৭২
পুলোমা রাখেন নাম অনাথের সখা।৭৩
রসসিন্ধু নাম রাখে সখী চিত্রলেখা।।৭৪
চিত্ররথ নাম রাখে অরাতি দমন।৭৫
পুলস্ত্য রাখিল নাম নয়ন-রঞ্জন।।৭৬
কশ্যপ রাখেন নাম রাস-রাসেশ্বর।৭৭
ভাণ্ডারীক নাম রাখে পূর্ণ শশধর।।৭৮
সুমালী রাখিল নাম পুরুষ প্রধান।৭৯
পুরঞ্জন নাম রাখে ভক্তগণ প্রাণ।।৮০
রজকিনী নাম রাখে নন্দের দুলাল।৮১
আহ্লাদিনী নাম রাখে ব্রজের গোপাল।। ৮২
দেবকী রাখিল নাম নয়নের মণি।৮৩
জ্যোতির্ম্ময় নাম রাখে যাজ্ঞবল্ক্যমুনি।।৮৪
অত্রিমুনি নাম রাখে কোটি চন্দ্রেশ্বর।৮৫
গৌতম রাখিল নাম দেব বিশ্বম্ভর।।৮৬
মরীচি রাখিল নাম অচিন্ত্য-অচ্যুত।৮৭
জ্ঞানাতীত নাম রাখে শৌনকাদিসুখ।।৮৮
রুদ্রগণ নাম রাখে দেব মহাকাল।৮৯
সুরগণনাম রাখে ঠাকুর দয়াল।।৯০
 সিদ্ধগণ নামরাখে পুতনা-নাশন।৯১
সিদ্ধার্থ রাখিল নামকপিল তপোধন।। ৯২
ভাদুরি রাখিল নাম অগতির গতি।৯৩
মৎস্যগন্ধা নাম রাখে ত্রিলোকের পতি।।৯৪
শুক্রাচার্য্য নাম রাখে অখিল বান্ধব।৯৫
বিষ্ণুলোকে নাম রাখে দেব শ্রীমাধব।। ৯৬
যদুগণ নাম রাখে যদুকুলপতি।৯৭
অশ্বিনীকুমার নাম রাখে সৃষ্টি-স্থিতি।।৯৮
অর্য্যমা রাখিল নাম কাল-নিবারণ।৯৯
সত্যবতী নাম রাখে অজ্ঞান-নাশন।।১০০
পদ্মাক্ষ রাখিল নাম ভ্রমরী-ভ্রমর।১০১
ত্রিভঙ্গ রাখিল নাম যত সহচর।।১০২
বংকচন্দ্র নাম রাখে শ্রীরূপমঞ্জরী।১০৩
মাধুরা রাখিল নাম গোপী-মনোহারী।। ১০৪
মঞ্জুমালী নাম রাখে অভীষ্টপুরণ।১০৫
কুটিলা রাখিল নাম মদনমোহন।।১০৬
মঞ্জরী রাখিল নাম কর্ম্মব্রহ্ম-নাশ।১০৭
ব্রজব নাম রাখে পূর্ণ অভিলাস।।১০৮


দৈত্যারি দ্বারিকানাথ দারিদ্র-ভঞ্জন।
দয়াময় দ্রৌপদীর লজ্জা-নিবারণ।।
 স্বরূপেসবার হয় গোলকেতে স্থিতি।
বৈকুন্ঠেক্ষীরোদশারী কমলার পতি।।
রসময় রসিকনাগর অনুপম।
 নিকুঞ্জবিহারী হরিনবঘনশ্যাম।।
 শালগ্রাম দামোদর শ্রীপতিশ্রীধর।
 তারকব্রহ্ম সনাতন পরম ঈশ্বর।।
কল্পতরু কমললোচন হৃষীকেশ।
পতিত-পাবন গুরু জ্ঞান-উপদেশ।।
 চিন্তামণিচতুর্ভুজ দেব চক্রপাণি।
 দীনবন্ধু দেবকীনন্দন যাদুমনি।।
 অনন্ত কৃষ্ণের নামঅনন্ত মহিমা।
নারদাদি ব্যাসদেব দিতেনারে সীমা।।
নাম ভজ নাম চিন্ত নাম করসার।
অনন্ত কৃষ্ণের নাম মহিমা অপার।।
শততার সুবর্ণ গো কোটি কন্যাদান।
তথাপি না হয় কৃষ্ণ নামের সমান।।
 যেই নামসেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি।
 নামের সহিতআছে আপনি শ্রীহরি।।
 শুন শুন ওরে ভাইনাম সংকীর্তন।
যে নাম শ্রবণে হয় পাপবিমোচন।।
কৃষ্ণনাম হরিনাম বড়ই মধুর।
যেই জন কৃষ্ণ ভজে সে বড় চতুর।।
 ব্রহ্ম-আদি দেব যারেঁ ধ্যানে নাহি পায়।
 সে ধনবঞ্চিত হলে কি হবে উপায়।।
 হিরণ্যকশিপুরউদর-বিদরণ।
প্রহ্লাদে করিল রক্ষা দেবনারায়ণ।।
বলীরে ছলীতে প্রভু হইলা বামন।
দ্রৌপদীর লজ্জা হরি কৈলা নিবারণ।।
অষ্টোত্তর শতনাম যে করে পঠন।
অনায়াসে পায় রাধা কৃষ্ণের চরণ।।
ভক্তবাঞ্ছা পূর্ণকারী নন্দের নন্দন।
মথুরায় কংস-ধ্বংস লঙ্কায় রাবণ।।
বকাসুরবধ আদি কালীয়-দমন।
নরোত্তম কহে এইনাম সংকীর্ত্তণ

No comments:

Post a Comment